উৎসর্গঃ বিল্লাহ ভাইকে কলেজের দুই ব্যাচ সিনিয়র বড় ভাই। সৈকত ভাইয়ের অনুরাগে যাকে জেমস্ ভাইয়া ডাকি। উৎসর্গ করলাম; আমার কবিতা ভালবাসে বলে নয়। বরং তাকে অন্য রকম ভালবাসি বলেই।
জটিল দার্শনিকতা, সহজ পরিক্রমা।
স্নিগ্ধ জীবন, কঠিন বাস্তবতা।
পথে নবীন, প্রবীণ, কিশলয়।
সময়ের মাত্রায় পরিবর্তিত; সবাই অসহায়।
চাই বদলে দেবো,
বদলাই নিজেই, হয়ে দিশেহারা।
বলেছিলাম কবিতা লিখব;
লিখি নি।
হাতে সময় রয় প্রতিবন্ধকতায়।
তবুও স্বপ্ন জাল বুনে,
ইচ্ছে- কবিতায় হাত পাকাই।
দাম্ভিক জীবনে পথ চলা,
শেষটায় অসহায়।
স্বপ্ন ভাঙ্গে, হাহাকার।
হা-হা-কার, হা-হা-কার।
হাহাকার মায়ের বুকে।
মায়ের কান্নায় আমি স্তব্ধ,
অব্যক্ত জ্বলে ভাসি তাঁর থেমে পড়ায়।
অনিচ্ছা; এরপরও স্বপ্ন গড়ে প্রেয়সী।
ঐশ্বরিক আবর্তে গড়ে বন্ধন;
শূণ্যে আঁকে বর্ণিল ছবি।
বর্ণহীনে আমার চোখে;
শত আনন্দেও হারিয়ে যাওয়ার ভয়।
বলতে সাহস করিনা-
প্রিয়তমা, আমি অসীমে ডুবন্ত!
পবিত্র যান, (আমি) অপবিত্র যাত্রী।
যাত্রা সসীম থেকে অসীমে,
যেখানে সময়-স্মৃতি পাশাপাশি।
জয় কেবল গুহার আলোর।
বিধাতা উন্মুক্ত আসীন।
মিথ্যা শৃঙ্খল; পরবর্তী অবস্থানে শঙ্কিত।
সত্য উদ্বেলিত; আহ্লাদে গধঃ গধঃ।
মোহ কাটার পরও বলব-
সব সত্য, আমি অপরাধী।
পরবর্তী অধ্যায়ে প্রস্তুত,
তবে চলে যাচ্ছি-
স্মৃতি থেকে বিস্মৃতিতে।
"ক্ষমা করো পৃথিবী।
বিধাতা, আমার বিচার করুন।"
জটিল দার্শনিকতা, সহজ পরিক্রমা।
স্নিগ্ধ জীবন, কঠিন বাস্তবতা।
পথে নবীন, প্রবীণ, কিশলয়।
সময়ের মাত্রায় পরিবর্তিত; সবাই অসহায়।
চাই বদলে দেবো,
বদলাই নিজেই, হয়ে দিশেহারা।
বলেছিলাম কবিতা লিখব;
লিখি নি।
হাতে সময় রয় প্রতিবন্ধকতায়।
তবুও স্বপ্ন জাল বুনে,
ইচ্ছে- কবিতায় হাত পাকাই।
দাম্ভিক জীবনে পথ চলা,
শেষটায় অসহায়।
স্বপ্ন ভাঙ্গে, হাহাকার।
হা-হা-কার, হা-হা-কার।
হাহাকার মায়ের বুকে।
মায়ের কান্নায় আমি স্তব্ধ,
অব্যক্ত জ্বলে ভাসি তাঁর থেমে পড়ায়।
অনিচ্ছা; এরপরও স্বপ্ন গড়ে প্রেয়সী।
ঐশ্বরিক আবর্তে গড়ে বন্ধন;
শূণ্যে আঁকে বর্ণিল ছবি।
বর্ণহীনে আমার চোখে;
শত আনন্দেও হারিয়ে যাওয়ার ভয়।
বলতে সাহস করিনা-
প্রিয়তমা, আমি অসীমে ডুবন্ত!
পবিত্র যান, (আমি) অপবিত্র যাত্রী।
যাত্রা সসীম থেকে অসীমে,
যেখানে সময়-স্মৃতি পাশাপাশি।
জয় কেবল গুহার আলোর।
বিধাতা উন্মুক্ত আসীন।
মিথ্যা শৃঙ্খল; পরবর্তী অবস্থানে শঙ্কিত।
সত্য উদ্বেলিত; আহ্লাদে গধঃ গধঃ।
মোহ কাটার পরও বলব-
সব সত্য, আমি অপরাধী।
পরবর্তী অধ্যায়ে প্রস্তুত,
তবে চলে যাচ্ছি-
স্মৃতি থেকে বিস্মৃতিতে।
"ক্ষমা করো পৃথিবী।
বিধাতা, আমার বিচার করুন।"